
রাজু আহমেদ :
জাতীয় সংসদের ত্রয়োদশ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে রেকর্ডকৃত ভাষণের মাধ্যমে তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
তফসিল অনুযায়ী, ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। একই দিনে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য গণভোটও অনুষ্ঠিত হবে।
মোট ভোটার ১২ কোটি ৭৬ লাখের বেশি
এবারের নির্বাচনে মোট ১২ কোটি ৭৬ লাখের বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিরাও পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। ইতোমধ্যে ৩ লাখের বেশি প্রবাসী ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন।
আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা: ইসি
তফসিল ঘোষণার পর রাজনৈতিক দলগুলোর কেউ যদি আইন না মানে, তবে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
প্রধান সম্পাদক : মো. আবদুল লতিফ জনি, সম্পাদক ও প্রকাশক : মাহাবুবুল হক, বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ১৭৭, মাহতাব সেন্টার, ৮ম তলা, বিজয়নগর, পুরানা পল্টন, ঢাকা -১০০০। ফোন নাম্বার: +৮৮০২৯৬৯৭৪৮৮৮৯, ই-মেইল: editor.dso@gmail.com, ওয়েবসাইট: https://shirsoaparadh.com/