
দৈনিক শীর্ষ অপরাধ ডিজিটাল ডেস্ক:
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।প্রধান উপদেষ্টার কার্যালয় ও বিএনপি সূত্রে জানা গেছে, বৈঠকে তারেক রহমানের সঙ্গে দলের আরও একাধিক নেতা উপস্থিত থাকতে পারেন।
উল্লেখ্য, এর আগে গত বছরের জুন মাসে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের লন্ডন সফরকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সে সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। প্রায় দেড় ঘণ্টাব্যাপী ওই বৈঠক শেষে উভয় পক্ষই সন্তোষ প্রকাশ করে।
বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে জানানো হয়, অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অধ্যাপক ইউনূস ও তারেক রহমানের মধ্যে আলোচনা হয়েছে। তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে রমজানের আগে নির্বাচন আয়োজনের প্রস্তাব দেন।
এ বিষয়ে প্রধান উপদেষ্টা বলেন, তিনি ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে ২০২৬ সালের রমজান শুরুর আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন সম্ভব হতে পারে। সে ক্ষেত্রে সংস্কার ও বিচার কার্যক্রমে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে।
তারেক রহমান প্রধান উপদেষ্টার এ অবস্থানকে স্বাগত জানান এবং দলের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানান। প্রধান উপদেষ্টাও ফলপ্রসূ আলোচনার জন্য তারেক রহমানকে ধন্যবাদ জানান।
প্রধান সম্পাদক : মো. আবদুল লতিফ জনি, সম্পাদক ও প্রকাশক : মাহাবুবুল হক, বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ১৭৭, মাহতাব সেন্টার, ৮ম তলা, বিজয়নগর, পুরানা পল্টন, ঢাকা -১০০০। ফোন নাম্বার: +৮৮০২৯৬৯৭৪৮৮৮৯, ই-মেইল: editor.dso@gmail.com, ওয়েবসাইট: https://shirsoaparadh.com/